ads

মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০১৯ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নবীন লেখিকা অরবিয়া তানজীল নিশির ‘প্রস্থান’

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০১৯ ৬:৫৫ অপরাহ্ণ

প্রস্থান!
~অরবিয়া তানজীল~

Shamol Bangla Ads

আবেগপ্রবণ মানুষগুলো খুব সহজেই নিজের আবেগের সাথে বোঝা পড়া করে ঘুরে দাঁড়াতে পারে, নিজের নতুন আরেকটি পথ রচনার পথে। আবেগপ্রবণ মানুষগুলো প্রচন্ড রকমের শক্তও হয়, তবে তা সময় সাপেক্ষে! আবেগহীন মানুষগুলোকে আমার বড্ড অসহায় মনে হয়। তারা সারাটি জীবন কাটিয়ে দেয় অভিনয় করতে করতে!

Shamol Bangla Ads

 

আমি স্বভাবত খুব আবেগী একজন মানুষ!তবে আমি স্রোতের বিপরীতের ভাসমান নাবিক।জীবন যাপনের এতগুলো সময় অতিক্রম করে আসার পরও আমার আপসোস নামক জিনিসটার সাথে দেখা হয়নি। আমার বিগত দিনগুলোর হিসেবের খাতা খুললে আমার অপ্রাপ্তির সংখ্যাগুলো চাপা পরে যায় প্রাপ্তির কাছে।

একটা জিনিস নিয়ে আঁকড়ে বসে থাকাটা যেমন চরম বেকামি তেমনি এটা করা একটা অন্যায় নিজের সাথে। সময়ের পরির্বতনের চেয়ে দ্রুত পরির্বতন হয় মানুষের মন। মানুষের মন এমন একটা জিনিস যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নেই,আছে শুধু মন মালিকের। এই চলমান ধারায় জীবন থেকে অনেকে হারিয়ে যাবে,মুছে যাবে অনেক নাম,ভেঙ্গে যাবে হৃদয়ে লালিত গভীরতম যত্মে গড়া সম্পর্কগুলো। তা ধরে হাহাকার কারার কিছু নেই।কেননা পুরাতন ভেঙ্গেই নতুন কিছু নির্মান করি আমরা।

 

জীবনের এতগুলো বছর পর এসে আজকে যে কথাগুলো এক নিঃশ্বাসে বলার সাহস আজ আমার হয়েছে এই সাহস আমার কিছুদিন আগেও ছিল না। কারন তখনের সময়টা ছিল নিজেকে গড়ার!আমি বার বার আঘাত পেয়েছি, আমি হোচট খেয়েছি আমি নিজেকে অজস্র বার ভেঙ্গে নিঃশেষ হয়ে যেতে দেখেছি ।আমি আয়নায় দাড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারিনি বহুদিন। পিছনের দিকে বার বার ছুরিকাঘাত সহ্য করেছি।কিন্তু আমি হেরে যায়নি। নিজেকে হারতে দেয়নি!
নিঃশ্চুপ থাকতে পারাটা একটা মস্ত বড় নিয়ন্ত্রণ নিজের উপর। আমি মুচকি হেসে চলে আসি যখন দেখি আঘাতের তীরগুলো কেউ আমার দিকে ছুড়ে।প্রিয় মানুষের সাথে তো আর লড়াই করা যায় না। একজীবনে তুমি যতটুকু দিবে ততটুকুই ফেরত পাবে এটা আমি মানি। আজ আমি সব কিছু উপেক্ষা করার ক্ষমতা রাখি। আমি শুরুতে বলেছিলাম আমি আপসোস নামক জিনিসটার সাথে কখনো আপোস করি নি। সময়কে সময় দিলে সময়ই সব ফিরিয়ে দিবে।

 

জীবনকে উপভোগ্য করে তোলো তাহলে তৃতীয় শক্তি গুলো তেমাকে দেখে নিজে ঈর্ষান্বিতর আগুনে জলবে। কে কবে ছেড়ে গেল তা নিয়ে ভাবনা নিছক সময় নষ্ট। কখনো ভুলের জন্য নিজের উপর আমি দোষ দেইনি কারন ভুল গুলো হয়েছিল বলে আজ এই কথাটা গলা উচু করে বলতে পারি-“আমি আমার আমিকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং নিজের খুশির জন্য সব করতে পারবো। “প্রতিটা জীবনের মূলমন্ত্র হোক এটা। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এর একটা কবিতার কয়েকটা লাইন-
“ব্যর্থ প্রেমের মতো কিছু কিছু ইচ্ছা
স্মৃতির অসুখে ভোগে দীর্ঘদিন ,
কিছু কিছু ইচ্ছা স্বইচ্ছায় হত্যা করি
ইচ্ছার হননে বিবর্ন হই বারবার
তবু হত্যা করতেই হয় ।”

 

কেউ আসবে,কেউ মাঝপথে ছেড়ে যাবে কিংবা কেউ শেষ অবধি রয়ে যাবে। কিন্তু আমি হাটবো স্রোতের বিপরীতে।এসব নিয়ে হয়ত কোন এক প্রহরে হবে কথোপকথন। এর বেশি আর কিছুইনা। ভুল সমীকরণের হিসেবটা শুধু অপেক্ষার পরই সমাধান হয়। জীবনকে বাস্তবতার চাদরে আবধ্য করাটা কি বেশি উওম নয় এক রাতের কাল্পনিক হাসির চেয়ে!
ভুল জিনিস বা মানুষ যায় হোক, হয় তাদের প্রস্থানে নীরব থাকো এবং অপেক্ষা করো আর নয়ত নিজে প্রস্থান করো নিজের স্বার্থে!

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!