ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৯ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএ গেমসে ভুটানকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০১৯ ৯:২৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : এসএ গেমসে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুক্রবার নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৬৯ রান করে ভুটান। জবাবে ৬.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সৌম্য সরকাররা।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ৮ ওভারে কোনো উইকেট না হারিয় মাত্র ২২ রান সংগ্রহ করে ভুটান। নবম ওভারে ওয়াংচুক জুনিয়রকে ফিরিয়ে ২৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মিনহাজুল আবেদীন আফ্রিদি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় ভুটান। শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে। চার ওভারে ৯ রানে ২ উইকেট নেন মানিক খান। মেহেদী হাসান রানা, সরকার সৌম্য, তানভীর ইসলাম ও আফ্রিদি একটি করে উইকেট নেন।
৭০ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুটানের বোলারদের ওপর চড়াও হয় সৌম্য সরকার। মাত্র ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অন্যদিকে ১৩ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন আরেক ওপেনার নাঈম শেখ। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এই জয়ের ফলে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। ২ ম্যাচে একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নেপাল। আগামীকাল শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!