ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে এবার নেপাল গেলেন হুইপ আতিক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৯ ২:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ নেপাল সফরে গেছেন। এবার তার সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ, শেরপুর সদর আসনের টানা ৫ দফায় নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ১২ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
নেপাল যাত্রাকালে রাষ্ট্রপতিসহ সফরকারী দলকে বিদায় জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডিপ্লোমেটিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধানসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায় জানান।
নেপাল সফরকালে নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ন্যাশনাল এসেম্বলির চেয়ারপার্সন ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ পর্যটন শহর পোখরা এবং কাঠমান্ডু ভ্যালিতে ঐতিহাসিক, প্রত্নতাত্মিক ও সাংস্কৃতিক বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। হুইপ আতিক ওইসময় রাষ্ট্রপতির সঙ্গী হিসেবে থাকবেন।
উল্লেখ্য, হুইপ আতিক এর আগেও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!