ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে তানজিন তিশার নাটক ‘রাজপুত্র’

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৯, ২০১৯ ৭:৩৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : শিরোনাম দেখে হয়তো ভাবনায় নানা কিছু ঘুরপাক খাচ্ছে। তবে ভাবনার কিছু নেই। একজন অভিনয় শিল্পীকে অভিনয়ের সুবাদে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। তারই ধারাবাহিকতায় এবার তানজিন তিশা অভিনয় করলেন মায়ের চরিত্রে। নাটকের নাম ‘রাজপুত্র’।
আর মজার বিষয় হচ্ছে, নাটকে তানজিন তিশার সন্তানের চরিত্রে অভিনয় করেছেন তারই বড় বোনের সন্তান নায়াস-উর রাশিদ। যাকে তিনি নিজের সন্তানের মতোই আদর করেন।
সম্প্রতি উত্তরায় ‘রাজপুত্র’ নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। অভিনেতা ও নির্মাতা সোহেল আরমানের পরিচালনায় এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। নির্মাতা সোহেল আরমান জানান, খুব শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

Shamol Bangla Ads

তানজিন তিশা বলেন, ‘নায়াস আমার বোনের ছেলে। কিন্তু ওকে আমি আমার সন্তানের মতোই আদর করি। আমার সঙ্গে ওকে দেখে কেউ যদি জানতে চান, এটা কে? আমি এক কথায় বলে দেই, ও আমার সন্তান।’ এর আগেও, বেশ কিছু নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তবে ‘রাজপুত্র’ নাটকটি তার কাছে বিশেষ কিছু। কারণ এতে তিনি তার বোনের সন্তানকে নিজের সন্তান হিসেবে পেয়েছে বলে জানান তিশা।

Need Ads
error: কপি হবে না!