ads

মঙ্গলবার , ১ অক্টোবর ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধান বিচারপতির এজলাসে টাঙ্গানো হল জাতির পিতার ছবি

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১, ২০১৯ ৩:২৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : প্রধান বিচারপতির এজলাসে টাঙ্গানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। ১ অক্টোবর মঙ্গলবার সকালে জাতির পিতার প্রতিকৃতি টাঙ্গানো হয়। ওই সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ড. মো. জাকির হোসেন, হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রাব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া ও হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
হাইকোর্ট দেশের সকল আদালতে দুই মাসের মধ্যে জাতির পিতার প্রতিকৃতি টাঙ্গানো ও সংরক্ষণের নির্দেশ দেয়। ওই নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির এজলাসে জাতির পিতার প্রতিকৃতি টাঙ্গানো হলো।

Need Ads
error: কপি হবে না!