ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছেলেকে নিয়ে বিদেশে ঘুরছেন অপু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ২:১২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় এখন নেট দুনিয়ার বড় তারকা। জয় বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’য় প্লে-গ্রুপে পড়ে। জয়কে সবসময় হাসি খুশিতে ভরিয়ে রাখেন মা অপু বিশ্বাস। ছেলের ছবি আঁকা, খেলাধুলা সব কিছুতেই বেশ উৎসাহ দেন অপু। এবার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে মালয়েশিয়া ঘুরতে গেলেন তিনি। আব্রাহামের নানিও আছেন সঙ্গে। ১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে একটি ফ্লাইটে মালয়েশিয়া যান অপু বিশ্বাস। মালয়েশিয়া গিয়ে ফেসবুকে মা ও ছেলেকে নিয়ে ঘোরাঘুরির ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, অপু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। উল্লেখ্য, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়। এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামেও ওই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্টাগ্রামে তার নামে গ্রুপও আছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!