ads

বুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী ও শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ নারীর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

ঝিনাইগাতী/শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীন বেগম (৩৫) ও হাজেরা বেগম (৭০) নামে ২ নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক নারী। ১১ সেপ্টেম্বর বুধবার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার পৃথক পৃথক স্থানে ওই ঘটনা ঘটে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারীপাড়া গ্রামের জাহেদ আলীর স্ত্রী পারভীন বেগম বুধবার বেলা ১১টার দিকে তার নিজ ঘরের ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আহত পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা. অহিদ ইকবাল তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের মৃত আশকর আলীর স্ত্রী হাজেরা বেগম বুধবার দুপুরে তার বসতঘরের বিদ্যুতের তারে আগুন দেখে সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ওইসময় তার পুত্রবধূ লাভলী বেগম তাকে বিদ্যুতের সুইচ থেকে সরাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে দুজনই গুরুতর আহত হলে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অবস্থায় লাভলী বেগমকে জেলা সদর হাসপাতালে রেফার করেন। আহত লাভলী বেগমের স্বামী শাহ আলী জানান, তার স্ত্রীর অবস্থাও আশংকাজনক। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!