ads

সোমবার , ৯ সেপ্টেম্বর ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নগরবাসীর তথ্য নিবন্ধনে ডিএমপির মোবাইল অ্যাপ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০১৯ ৩:০২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ প্রক্রিয়া আরো সহজ, নির্ভূল ও দ্রুত করার লক্ষ্যে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) নামে মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া অ্যাপটির উদ্বোধন করেন। এসময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপ উদ্বোধনকালে কমিশনার বলেন, অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে পুলিশের দক্ষতা বৃদ্ধি করে সমাজ থেকে অপরাধ ভীতি দূর করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করে পুলিশ ভীতি দূর করার লক্ষ্যে ২০১৫ সাল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় শুরু হয় বিট পুলিশিং প্রথা। অপরাধ ব্যবস্থাপনার জন্য নানাবিধ তথ্য সংগ্রহের অংশ হিসেবে মহানগরে বসবাসরত নাগরিকের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার লক্ষ্যে ২০১৬ সাল থেকে শুরু হয় নাগরিক তথ্য সংগ্রহের কার্যক্রম। তথ্যে বহুবিধ ব্যবহার নিশ্চিতকল্পে প্রস্তুত করা হয় সিআইএমএস অ্যাপ। এর যাত্রা শুরু হয় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর। বর্তমানে এই অ্যাপে ৭২ লাখেরও বেশি নাগরিকের তথ্য সংগৃহীত আছে।
তিনি বলেন, নাগরিক তথ্য সংরক্ষিত থাকার কারণে মামলার রহস্য উদঘাটনে যেমন সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে, তেমনি অপরাধ প্রতিরোধে ডিএমপি’র দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!