ads

শনিবার , ৭ সেপ্টেম্বর ২০১৯ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ডাঃ শরাফত উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী ও গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০১৯ ১০:১৫ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ শরাফত উদ্দিন আহমেদ এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, পিএসসির সাবেক সদস্য, ঢাকা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান, অধ্যাপক ডাঃ সোহরাব আলী, নৌ-সচিব আবদুস সামাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার রাকিবুর রহমান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডাঃ গাজী হাসান কামাল, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট ফিরোজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইফতেখাব আহমেদ জাকির ও ফাতেমা বিনতে আফনান। অনুষ্ঠানে বক্তারা ডাঃ শরাফত উদ্দিন আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।
উল্লেখ্য, ডাঃ শরাফত উদ্দিন আহমেদ ১৯৬২-৬৪ সনের ন্যাশনাল অ্যাসেম্বলি’র সদস্য নির্বাচনে জয়লাভ করেন। দীর্ঘ ২৯ বৎসর তিনি গণপদ্দী ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৬৯ সালে ৭ সেপ্টেম্বর ময়মনসিংহ শহরের আকুয়ায় নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস তাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বৎসর। ডাঃ শরাফত উদ্দিন আহমেদ শিক্ষার আলোয় আলোকিত করেছেন নকলা এবং এর অন্তর্ভুক্ত গণপদ্দী গ্রাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!