ads

বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৬:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সদস্য এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং সমিতির উপদেষ্টা এডভোকেট দেলোয়ার হোসেন ও সদস্য এডভোকেট মঞ্জুরুল ইসলাম পবিত্র হজ্বব্রত পালন করায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতির ২ নং বার ভবনে তাদের ওই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কাদের খান, এডভোকেট এমকে মুরাদুজ্জামান, এডভোকেট আবুল মানসুর স্বপন ও এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব। শ্রীবরদী উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট আব্দুর রউফ মিয়া, আলহাজ্ব এডভোকেট খন্দকার আব্দুল মোতালেব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহীদ উল্লাহ শাহী। অনুষ্ঠানে সমিতির সদস্য এডভোকেট লুৎফর রহমান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!