ads

বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিকিৎসার্থে শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক আধারের ভারতযাত্রা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৮:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম আধার চিকিৎসার্থে ভারতযাত্রা করেছেন। তিনি ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর থেকে সড়কপথে কলকাতার উদ্দেশ্যে বেনাপোলের পথে রওনা দিয়েছেন। শুক্রবার সড়কপথেই কলকাতা পৌঁছবেন। এরপর শনিবার ভোরে কলকাতা থেকে বিমানে হায়দরাবাদ পৌঁছবেন এবং সেখানে চিকিৎসা গ্রহণের জন্য আন্তর্জাতিক মানের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্থরোলজি হাসপাতালে যাবেন।
তিনি বেশ কিছুদিন যাবত অ্যালার্জিজনিত অ্যাজমা ও চর্বির পাশাপাশি গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি গ্যাস্ট্রিকের সমস্যা তীব্র আকার ধারণ করায় জেলা সদর হাসপাতালে ৪ দিন ভর্তিও ছিলেন। এরপর শেরপুর ও ময়মনসিংহে কয়েক দফায় চিকিৎসা নিয়েও সুস্থতা ফিরে পাচ্ছিলেন না। তার হায়দরাবাদে চিকিৎসা গ্রহণ করে কলকাতায় যাত্রা বিরতি এবং সেখান থেকে দেশে ফিরতে অন্ততঃ এক সপ্তাহ সময় লাগতে পারে। আর চিকিৎসা গ্রহণের পাশাপাশি অবসর সময়টাতে যন্ত্রচালিতের মতো ব্যস্তময় জীবনের ছন্দ ফেরাতে তিনি হায়দরাবাদ ও কলকাতার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন। এবার তার ভ্রমণ সঙ্গী হয়েছেন শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সংসদের অগ্রজ ফারুক আহমেদ ও বন্ধু-সহকর্মী জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফুল আলম লিচু।
তার অনুপস্থিতিতে শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করবেন। এদিকে চিকিৎসার্থে ভারতযাত্রা উপলক্ষে রফিকুল ইসলাম আধার সাংবাদিক, আইনজীবী ও রাজনৈতিক-সামাজিক নেতা-কর্মীসহ সকলের দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, এটি রফিকুল ইসলাম আধারের দ্বিতীয়বারের মতো ভারত সফর। এর আগে তিনি ২০১৭ সালের ২ আগস্ট চিকিৎসা গ্রহণের জন্য ভারতে গিয়ে ২ সপ্তাহ সময় কাটান। ওইসময় তিনি দিল্লিতে চিকিৎসা গ্রহণের পাশাপাশি দিল্লিসহ কলকাতা ও আগ্রা ভ্রমণ করেন।

Need Ads
error: কপি হবে না!