ads

মঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ডেঙ্গু, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০১৯ ৮:৫৩ অপরাহ্ণ

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় ডেঙ্গু, জঙ্গি, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার লাভা বটতলা নুরানীয়া হাফিজিয়া মাদরাসা মাঠে কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এ অগ্রযাত্রাকে দমিয়ে রাখার কোন সুযোগ নেই। মাদককে নির্মূল করতে না পারলে আমাদের সকল উন্নয়ন, অগ্রযাত্রা ব্যাহত হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে লড়তে হবে, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। শুধু ধর্মীয় অনুশাসন মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মাধ্যমেই আমরা ডেঙ্গুকে নির্মূল করতে পারব। পুলিশ সুপার মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, আলহাজ্ব মাজাহারুল ইসলাম মহব্বত, ফয়েজ মিল্লাত, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, পৌর কাউন্সিলর ফিরোজ মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন প্রমুখ।
জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামসহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার নির্মাণাধীন লাভা বাইপাস সড়কের দু’পাশে সকলকে নিয়ে জলপাই, নিম, আমলকি, হরিতকীসহ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপন করেন।

Need Ads
error: কপি হবে না!