স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সোমবার সমকাল সুহৃদ সমাবেশ শেরপুর সরকারি কলেজ শাখা’র আয়োজনে এবং শেরপুর ডিস্ট্রিক ডিবেট ফেডারেশন ও শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সহযোগিতায় শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া শিবু।
সমকাল সুহৃদ সমাবেশ শেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি শুভঙ্কর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম ইমতিয়াজ চৌধুরী শৈবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ শেরপুর সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আবির, সাংগঠনিক সম্পাদক রবিন আগরওয়ালা, সদস্য আশিকুল ইসলাম আশিক ও শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক জাওয়াদ স্বপ্নিল, সিনিয়র সহ-সভাপতি আরজিনা হোসেন সুক্তি, সদস্য জাহিদ হাসান সৌরভ, সামিরা, পৃথি আক্তার, অর্পি প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক বিষয়ক ডিবেটিং ক্লাবের সদস্যদের মাঝে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা করা হয়। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




