ads

রবিবার , ২৫ আগস্ট ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ বিষয়ক প্রচারণার লক্ষ্যে লোকসঙ্গীতানুষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৫, ২০১৯ ৭:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় শেরপুরে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরনের লক্ষ্যে উদ্ধুদ্ধকরন লোকসংগীতানুষ্ঠান হয়েছে। ২৫ আগস্ট রবিবার বিকেলে সদর উপজেলার মুকসেদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিমা।
মুকসেদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন।
জানা যায়, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় শেরপুরে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন এলাকায় জনগণকে অবহিতকরণ, সম্পৃক্তকরণ ও উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে গত জুলাই থেকে ৩ মাসব্যাপী লোকসঙ্গীতানুষ্ঠান চলছে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই কার্যক্রম চলবে। এর মধ্য দিয়ে স্থানীয় জনগণ সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ সম্পর্কে ধারণা পাচ্ছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!