ads

শুক্রবার , ২৩ আগস্ট ২০১৯ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন ভারত গড়ার ভার দিয়েছে জনগণ : মোদি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০১৯ ৭:০৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশ শাসন করতেই শুধুমাত্র মানুষ আমাদের ক্ষমতায় আনেনি। বরং নতুন ভারত গড়ার ভার দিয়েছে জনগণ। শুক্রবার ফ্রান্সে প্রবাসী ভারতীয়দের সমাবেশে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ‘ফুটবলের দেশ ফ্রান্সে আপনারা গোল-এর মর্যাদা বোঝেন। গত পাঁচ বছরে ভারতে আমরা গোল ঠিক করে নিয়েছিলাম। আগে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর বিষয়টি অসম্ভব বলে মনে করা হতো।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন ভারতে সাধারণ মানুষের টাকা লুট, দুর্নীতি, স্বজনপোষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আগে কখনও হয়নি। ক্ষমতায় আসার ৭৫ দিনের মধ্যে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে সরকার।’
উল্লেখ্য, জি-৭ বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ফ্রান্সে গেছেন নরেন্দ্র মোদি। কাশ্মীর নিয়ে ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে ভারত। সূত্র: জিনিউজ

Need Ads
error: কপি হবে না!