ads

বুধবার , ২১ আগস্ট ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম ও লিফলেট বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২১, ২০১৯ ২:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘মশার আবাস ধ্বংস করি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি- এ শ্লোগানে শেরপুরে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২১ আগস্ট বুধবার সকালে শেরপুর জেলা মাল্টিমিডিয়া’র উদ্যোগে শহরের চাপাতলী এলাকায় ওই লিফলেট বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সাবেক প্যানেল মেয়র এবং শেরপুর জেলা মাল্টিমিডিয়ার প্রধান উপদেষ্টা মতিউর রহমান মতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগ নেতা মাহমুদ হক বাবু, সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ শেরপুর জেলা মাল্টিমিডিয়ার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শেরপুর জেলা মাল্টিমিডিয়ার সদস্যবৃন্দ শহরের খরমপুর মোড়, নিউমার্কেট মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা ও লিফলেট বিতরণ করেন।

Need Ads
error: কপি হবে না!