ads

সোমবার , ১৯ আগস্ট ২০১৯ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ে করলেন ‘রক’ ক্ষেত ডোয়াইন জনসন

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৯, ২০১৯ ৮:৩৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ডোয়াইন জনসন। ভক্তদের কাছে তিনি দ্য রক। রেসলিং আর হলিউড কাঁপানো ওই তারকা ১২ বছর মন দেওয়া-নেওয়ার পর প্রেমিকা সংগীতশিল্পী লরেন হাসিয়ানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ১৯ আগস্ট সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডোয়াইন জনসন নিজে।
হাওয়াইয়েতে তাদের বিয়ের আয়োজন সেখানে ছোট করে লিখেছেন, ‘উই ডু’। জানিয়েছেন, গত ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইতে তাদের বিয়ে হয়েছে। এরপর থেকেই পশ্চিমা সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তাদের নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। তাদেরকে জানাচ্ছে উষ্ণ অভিনন্দন।

Shamol Bangla Ads

এটি ডোয়াইনের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে প্রযোজক ড্যানি গ্রাসিয়ার সঙ্গে বিয়ে হয় তার। পরে ২০০৭ সালেই তাদের সংসারে ছেদ ঘটে।

বিচ্ছেদের পরপরই ওই তারকার সঙ্গে পরিচয় হয় লরেন হাসিয়ানের। ৪৭ বছর বয়সী ডোয়াইন ও ৩৪ বছরের লরেন বন্ধুত্ব ও প্রেমের পর বিয়ে করলেন। তাদের ঘরে জেসমিন ও তিয়ানা নামে দুটি কন্যাসন্তানও রয়েছে।

Need Ads
error: কপি হবে না!