ads

শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০১৯ ১:৪৩ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘খেলাধুলায় মনোনিবেশ মাদকমুক্ত পরিবেশ’ এই শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা ইসলামিক মিশন মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার বিকেলে ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে বেলজিয়াম প্রবাসী জাবের উদ্দিনের সহযোগিতায় দাওধারা স্টুডেন্ট স্পোর্টিং ক্লাব ওই খেলা পরিচালনা করে। এতে অংশ গ্রহন করে স্থানীয় বটতলা একাদশ স্পোর্টিং ক্লাব ও পলাশীকুড়া উর্ধ্বসিড়ি স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে বটতলা একাদশ স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে একটি ১৯ ইঞ্চি মনিটর ও রানার্সআপ দলকে একটি ১৭ ইঞ্চি মনিটর প্রদান করা হয়।
নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ানের সভাপতিত্বে পুরস্কার বিতরণীপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আলহাজ্ব এমএ হাকাম হীরা ও ফিরোজ আলম।
ওইসময় উপস্থিত ছিলেন সাংবাদিক বিপ্লব দে কেটু, আব্দুল মান্নান সোহেল, গোজাকুড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জামাল উদ্দিন, বেলজিয়াম প্রবাসী জাবের উদ্দিন, আওয়ামী লীগ নেতা আমজাদ আলী, দরবেশ আলী, শিক্ষক আহাম্মদ আলী, দাওধারা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সাগর আহমেদ, ঠিকাদার রবিউল আলম, আদিবাসী নেত্রী বন্দনা চাম্বগং ও ক্লডিয়া নকরেক কেয়া প্রমুখ। প্রায় ২ সহস্রাধিক ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন।

Need Ads
error: কপি হবে না!