ads

শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘুম ভাঙলেই স্ত্রীর মুখ দেখতে চান নিক জোনাস

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০১৯ ৩:৩৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ডিসেম্বরে বিয়ের একবছর হবে নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়ার। প্রেমের ঘোর যেন ভাঙতেই চাইছে না নিয়াঙ্কার! কাছের লোকেরা বলছেন, সত্যি সত্যিই যেন রূপকথার ভালোবাসা দেখছেন তারা নিয়াঙ্কার মধ্যে। সম্প্রতি প্রিয়াঙ্কার জানিয়েছেন, ঘুম ভাঙলেই নাকি নিক এখনও শুধুই তার মুখ দেখতে চার।
তবে এতে খানিকটা বিরক্ত প্রিয়াঙ্কা। তিনি জানান, নিকের এই ছেলেমানুষী এক একসময় বড্ড ঝামেলায় ফেলে। কতসময় বলি, একটু ফ্রেশ হয়ে নিতে দাও। চোখে হালকা কাজল, মাস্কারা, ঠোঁটে অল্প লিপস্টিক দিয়ে নিই। তারপর না হয় দেখো। নিক কিছুতেই সেকথা নাকি শোনেন না। তার আবদার, পিসি-র সাজ ছাড়া মুখই তার দেখতে বেশি ভালো লাগে!
একই সঙ্গে প্রিয়াঙ্কা একথাও জানাতে ভোলেননি যে বছর ঘুরতে চলল, কিন্তু এখনও নিক সমান আকর্ষণীয়! নিয়াঙ্কার ভালোবাসার ছবি প্রায়ই সোশ্যালে ঝড় তোলে। যতই কাজ থাকুক, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে একান্তে তারা সময় কাটান একসঙ্গে। প্রিয়াঙ্কার মতে, আমরা কেউই কাউকে বেশিদিন না দেখে থাকতে পারি না। তাই নিক ঠিক করেছে, যতই কাজ থাক সপ্তাহের একটি দিন একসঙ্গে সময় কাটাব।
অন্যদিকে নিক জোনাস আপাতত ব্যস্ত ‘হ্যাপিনেস বিগিন’ মিউজিকাল ট্যুর নিয়ে। তার মধ্যেই সময় করে রোজ একবার প্রিয়াঙ্কার মুখ দেখে নেন।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা আর নিক হিন্দু এবং খ্রিস্টান- উভয় রীতি মেনেই বিয়ে সেরেছেন। বিয়ের আসর বসেছিল যোধপুরের রাজবাড়ি উমেদ ভবনে।

Need Ads
error: কপি হবে না!