ads

বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৫, ২০১৯ ১২:০৪ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সময় সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালী শেষে পৌর শহরের শাহ মোতাসিম বিল্লাহ বীর বিক্রম অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চান। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কীর্তির উপর বিভিন্ন দিক তুলে ধরে তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযৌগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্চেন। দেশ এখন মধ্যম আয়ের পরিণত হচ্ছে। দেশের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) বন্দে আলী, জেলা পরষিদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রোপন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সৌজন্যে পৃথক শোক র‌্যালীসহ, যুবলীগ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালনে নানা কর্মসূচী নেয়। পরে উপজেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যবৃন্দের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।

Need Ads
error: কপি হবে না!