ads

বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০১৯ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৫, ২০১৯ ১:১৮ অপরাহ্ণ

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন পূর্বক অর্ধনমিত রাখা, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও বই পড়া প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা।
বৃহস্পতিবার সকালে এক শোকর‌্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ আলতাব আলী, জেলা পরিষদ সদস্য খন্দকার রবিউল করিম মানিক, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!