ads

বুধবার , ১৪ আগস্ট ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা যুবলীগের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৪, ২০১৯ ৭:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বুধবার বিকেলে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার থেকে ওই র‌্যালির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি অনেক রক্ত ঝরিয়ে এদেশের স্বাধীনতা এনেছে। আজ তার আদর্শকে ধারণ করেই শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে জাতি ঐক্যবদ্ধ। সেদিন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং সেই হত্যায় সহযোগিতা করেছে তারা এমন ভুল করেছে যা জাতি কখনোই তাদের ক্ষমা করবে না।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান খান সুজন, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!