স্টাফ রিপোর্টার : শেরপুরে শহীদ দারোগ আলী পৌরপার্ক ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট সোমবার সকালে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। নামাজে ইমামতি করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মোঃ হযরত আলী।

তীব্র গরম উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লীরা আদরের ফুটফুটে ছোট্ট সোনামণিদের সাথে নিয়ে ঈদ জামাতে অংশ নেন। হুইপ আতিউর রহমান আতিক ছাড়াও নামাজে শরীক হন রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। পরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনের কোলাকুলি করেন মুসল্লি।




