ads

বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৮, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় দলের নতুন হেড কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫ জনের ওই সংক্ষিপ্ত তালিকায় কোচ হওয়ার দৌড়ে এগিয়ে নিউজিল্যান্ডের মাইক হেসন।
ঘরের মাঠে টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হতে আর এক মাসেরও কম সময় বাকি। তার আগেই জাতীয় দলে নতুন হেড কোচ নিয়োগের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকইনফো জানিয়েছে, কোচ বাছাই করতে ৫ জনকে নিয়ে বিসিবি একটি সংক্ষিপ্ত তালিকা করেছে। সেই ৫ কোচ হলেন নিউজিল্যান্ডের মাইক হেসন, জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস, দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো ও শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। এদের মধ্যে ডমিঙ্গো ঢাকায় এসে বিসিবির সঙ্গে কথা বলে গেছেন।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া এ ৫ কোচের মধ্যে মাইক হেসন বাকিদের চেয়ে এগিয়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং বোর্ডের কয়েকজন পরিচালক তার প্রতি আগ্রহী। নিউজিল্যান্ডের সাবেক এ কোচ আন্তর্জাতিক অঙ্গনে বেশ খ্যাতি কুড়িয়েছেন। ২০১২ থেকে গত বছর পর্যন্ত নিউজিল্যান্ড দলের দায়িত্ব সামলেছেন হেসন। গ্রান্ট ফ্লাওয়ার ২০১৪ সালে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে ভালোই সামলাচ্ছিলেন। বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর তাকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ডের সাবেক সহকারী কোচ পল ফারব্রেসকে নিয়েও ভাবছে বিসিবি; যদিও গত বছরের মার্চে তিনি বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সে সময় হাথুরুসিংহের বদলি খুঁজছিল বোর্ড। যার পরিপ্রেক্ষিতে স্টিভ রোডসকে কোচ করে এনেছিল বিসিবি। বিশ্বকাপের পর তাঁর সঙ্গে পথচলায় ইতি ঘটিয়ে এখন নতুন কোচ খুঁজছে বিসিবি।

Need Ads
error: কপি হবে না!