ads

মঙ্গলবার , ৬ আগস্ট ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে দূরপাল্লার যাত্রীবাহী বাসে বিনামূল্যে অ্যারোসল বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৬, ২০১৯ ২:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকা থেকে যাতে এডিস মশা বিস্তার লাভ না করতে পারে সেজন্য শেরপুরের দূরপাল্লার যাত্রীবাহী বাসে মশক নিধনের জন্য বিনামূল্যে অ্যারোসল বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার সকালে জেলা বাস-কোচ মালিক সমিতির উদ্যোগে সমিতি প্রাঙ্গণে ওই অ্যারোসল স্প্রে বিতরণ করেন সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। ওইসময় ১১০টি বাসের চালকদের হাতে ওই অ্যারোসল তুলে দেওয়া হয়। এছাড়া ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত প্রতিটি স্প্রে শেষ হওয়ার পর খালি বোতল জমা দিলে নতুন স্প্রে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
অ্যারোসল বিতরণকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হামিদুল ইসলাম, শ্রমিক নেতা আলাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া একইদিন দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন ৫৮১টি মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফ্যান তুলে দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!