ads

রবিবার , ৪ আগস্ট ২০১৯ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাশ্মির ছাড়ছে হাজার হাজার তীর্থযাত্রী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৪, ২০১৯ ৮:৩৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : জঙ্গি হামলার আশঙ্কায় রাজ্য সরকারের নির্দেশনা জারির পর কাশ্মির ছাড়তে শুরু করেছে হাজার হাজার তীর্থযাত্রী। কাশ্মিরের রাজ্য সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, হাজার হাজার পর্যটক, তীর্থযাত্রী ও শ্রমিক কাশ্মির এলাকা ছেড়ে গেছে। তবে নির্দিষ্ট করে সংখ্যা বলতে পারেননি তিনি। তবে, ২০ হাজারেরও বেশি হিন্দু তীর্থযাত্রী ও ভারতীয় পর্যটক এবং ২ লাখের বেশি শ্রমিক ওই এলাকা ছেড়ে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজ্য সরকারের নির্দেশনার পর কাশ্মিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, অমরনাথমুখী যাত্রীদের টার্গেট করে জঙ্গি হামলা হতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাশ্মিরে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটক ও অমরনাথমুখী যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে পরামর্শ দেওয়া হচ্ছে, যত দ্রুত সম্ভব তাদের ফিরে যাওয়া উচিত।

ভারতের উত্তর প্রদেশ থেকে আসা শ্রমিক মনজিৎ সিং ৯ বছর ধরে কাশ্মিরে কাজ করেন। রাজ্য সরকারের ঘোষণার পর তিনিও কাশ্মির ছেড়েছেন। তিনি বলেন, ‘আমি ভীত নই, কিন্তু সরকারের নির্দেশনা আতঙ্ক সৃষ্টি করেছে। আমার পরিবার আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। পরিস্থিতির উন্নতি হলে আমি ফিরে যাবো।’

Shamol Bangla Ads

তবে এরইমধ্যে শনিবার কাশ্মিরে পৌঁছেছে প্রায় ৬০ বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকদের জন্য আলাদা করে কোনও নির্দেশনা জারি করা না হলেও কাশ্মিরে ভ্রমণের ব্যাপারে তার দেশের নাগরিকদের নিরুৎসাহিত করেছে যুক্তরাজ্য ও জার্মানি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাশ্মিরে অবস্থানরত জার্মানির নাগরিকদের জম্মু কাশ্মির ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!