স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, শেরপুর জেলা শাখার নয়া কমিটি গঠন করা হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার সমিতির কেন্দ্রীয় সচিব নছর উদ্দিন সাক্ষরিত প্যাডে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মমতাজ উদ্দিন আহমেদ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া আলহাজ্ব বজলুর রশিদ নাহাজ সিনিয়র সহ-সভাপতি এবং শওকত আকবর পনির ও রঞ্জন কুমার সাহা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
২ বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রমজান আলী, পরিমল সাহা, লিটন রায়, রফিকুল ইসলাম খোকন, কায়সার রশিদ নিয়াজ, মতিউর রহমান মোস্তফা, রায়হান বাদশা, জাহিদ আনোয়ার মোঃ কামরুজ্জামান, মোঃ ফারুকুজ্জামান, লিটন নন্দি, মোঃ শামসুজ্জামান ও এমরাউল ওয়াজিদ শিশির।
উল্লেখ্য, গত ২৩ জুলাই জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির এক সভায় ওই নয়া কমিটি গঠন করা হয়। সমিতির সংশোধিত বিধি মোতাবেক সাধারণ সম্পাদক পদটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে চেম্বার অব কমার্সের আদলে নিয়োগকৃত একজন সচিব ওই প্রতিষ্ঠানের অফিসিয়াল দায়িত্ব পালন করবেন।




