শ্যামলবাংলা নিউজ পোর্টাল
শেরপুর জেলার খবর,
সদা সত্যি তথ্য প্রকাশ
করতে যে সে তৎপর।

ছয়টি বছর হয়ে গেলো
শ্যামলবাংলার চলা।
বলতে গেলে অবদান তার
শেষ হবে না বলা।
সকাল বিকাল রাত্রি দুপুর
সংবাদ প্রচার করে।
শেরপুরবাসীর দুঃখ দাবি
সকল চোখে পড়ে।

এমন ভাবেই শ্যামলবাংলা
করে যাক চাই সেবা।
এমন ভালো বন্ধু ও ভাই
কোথায় আছে কে’বা?
চাচ্ছি তাই’তো শ্যামলবাংলা
যুগযুগান্তর থাকুক।
অর্জিত নিজ সম্মান টুকু
অক্ষুণ্ণ সে রাখুক।
শুভ হোক ভাই পথ চলা তার
আরো নতুন বেশে।
ভালোবাসা রেখে গেলাম
কাব্য কথা শেষে।




