ads

মঙ্গলবার , ৩০ জুলাই ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নাগরিক কন্ঠ ও কাজ’র ইন্টারফেজ মিটিং অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩০, ২০১৯ ৮:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক কন্ঠ ও কাজ (সিভিএ), শেরপুরের উদ্যোগে সদর থানা মিলনায়তনে ‘থানায় শিশুবান্ধব কক্ষ এবং শিশুবান্ধব বোর্ড স্থাপন’ বিষয়ক ইন্টারফেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বুধবার দুপুরে সংগঠনের আহ্বায়ক মুগনিউর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সভায় ‘সামাজিক নিরাপত্তা বলয় কার্যক্রম’ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সদর থানায় শিশু বান্ধব কক্ষসহ শিশু অধিকার সংরক্ষণের বিভিন্ন বিষয়ের উপর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম, এসআই মঞ্জুরুল ইসলাম ও রুবেল মিয়া, ওয়ার্ল্ড ভিশন শেরপুর এপিসির ভারপ্রাপ্ত ম্যানেজার বাবলি রংমা, চাইল্ড প্রটেকশন কর্মকর্তা সায়মন এস সাংমা, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান, লিপস মৃ, খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, চাইল্ড ফোরাম শেরপুর সদরের সভাপতি শাহরিয়ার হোসেন শিশির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক কন্ঠ ও কাজ শেরপুরের সদস্য সচিব এমদাদুল হক রিপন। এতে সদর থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভিডিসি, শিশু ফোরাম ও বিভিন্ন অংশীদার সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সিভিএ কোর টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!