ads

শনিবার , ২৭ জুলাই ২০১৯ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আমনের বীজতলা সংকট, কৃষকরা দিশেহারা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৭, ২০১৯ ৯:২১ অপরাহ্ণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরে বীজতলা সংকট চরম আকার ধারণ করেছে। ফলে দিশেহারা হয়ে পরেছে কৃষকরা। বন্যার পানি নেমে যাবার সাথে সাথে ক্ষতি পুষিয়ে উঠতে আমন রোপণে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। উচুঁ জমিগুলোতে চলছে এখন জমিচাষ, বীজতলা উত্তোলন রোপণের ধুম।
জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর জেলা সদরসহ ৫টি উপজেলায় ৯৬ হাজার ৯৯২ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এ হিসেব অনুযায়ী কৃষকরা বীজতলা তৈরী করে। কিন্তু অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে জেলার ৫২টি ইউনিয়নে মধ্যে ৩০টি ইউনিয়নের নিম্নাঞ্চলের শতশত একর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, কালিনগর গ্রামের জয়নাল আবদীন, সুড়িহারা গ্রামের মজিবর রহমান, মোতালেব হোসেন, দড়িকালিনগর গ্রামের মতিউর রহমানসহ আরও অনেকেই জানান, তাদের প্রায় ৩০একর জমির বীজতলা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে তারা এখন দিশেহারা। বীজতলা সংকট নিয়ে জেলার ৩০টি ইউনিয়নের শতশত কৃষক পড়েছে বিপাকে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষকদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী যে পরিমাণের জমির বীজতলা ক্ষতি দেখানো হয়েছে বেসরকারী ভাবে ক্ষতির পরিমাণ আরও বেশি। বীজতলার সংকট সমাধান না হলে চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা করছেন কৃষকরা।
এ ব্যাপারে জেলা খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এফএম মোবারক হোসেন বলেন, চলতি মৌসুমে সৃষ্ট বন্যার পানিতে ৭৭৫ হেক্টর জমির বীজতলার ক্ষতি সাধিত হয়েছে। তিনি বলেন, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কমিউনিটি বীজতলা তৈরীর কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে আপদকালীন বীজতলা ও কৃষকদের অন্যান্য সহযোগিতা দেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!