ads

বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে ঈদে একাধিক নাটকে নুসরাত জাহান রুহী

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৫, ২০১৯ ৩:১৭ অপরাহ্ণ

Shamol Bangla Ads

শ্যামলবাংরা ডেস্ক : এই সময়ের অন্যতম প্রতিভাময়ী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান রুহী। অসংখ্য নাটক, টেলিফিল্মে অভিনয় করে অভিনয়শিল্পী হিসেবের নিজের মেধাস্বত্বের জানান দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি একজন সফল মডেল হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। বেশিরভাগ সময়ে নতুন নতুন কাজে ব্যস্ত সময় পার করেন রুহী। বিশেষ করে ঈদের বিভিন্ন কাজে একটু বেশি ব্যস্ত থাকেন এই শিল্পী। সেই ধারাবাহিকতায় বরাবরের মতো এই ঈদেও একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।
রুহী অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে দয়াল সাহা রচিত এবং সজীব মাহমুদ পরিচালিত দেশ টিভির নাটক ‘সব পাখির ডানা নেই’। সজীব মাহমুদ রচিত ও পরিচালিত এটিএন বাংলার নাটক ‘অচেনা ভালবাসা’, সৈয়দ ইকবাল রচিত এবং ইউসুফ চৌধুরী পরিচালিত বাংলাভিশনের নাটক ‘বাটর বন’, সৈয়দ ইকবাল রচিত এবং মাসুদ আল জাবের পরিচালিত মাছরাঙা টিভির নাটক ‘তখন এই সময়ে’, মানসুর আলম নির্ঝর রচিত ও পরিচালিত এটিএন বাংলার নাটক ‘আরেকটি প্রেমের বিয়ে-২’ অন্যতম।

এছাড়াও পরিচালক রাফাত মজুমদার রিংকু ও সজীব মাহমুদ পরিচালিত দুটি নাটকে অভিনয়ের ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। যে নাটকগুলোতে তার সহ-অভিনয়শিল্পী হিসেবে তৌসিফ মাহবুব ও জোভানের অভিনয়ের কথা রয়েছে। অচিরেই ওই নাটকগুলোর শূটিং হবে।

Need Ads
error: কপি হবে না!