
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ জুলাই মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনার সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান। পরে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফের উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির। আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর খামার বাড়ী উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোবারক আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার ফয়জুন নাহার নিপা, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, এপি ওর্য়াল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা প্রমুখ। এ কৃষি মেলায় স্থানীয় নার্সারী মালিকদের পক্ষ থেকে ৮ স্টল স্থাপন করা হয়।





