শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ স্বাবলম্বী ও দুগ্ধ খামার গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম প্রকল্পের আওতায় হতদরিদ্র উন্নয়ন দলের সদস্যদের মাঝে দুগ্ধবর্তী গাভীর জন্যে খাদ্য বিতরণ করা হয়েছে। ২২ জুলাই সোমবার আনুষ্ঠানিকভাবে উপজেলার তাতিহাটি, রানীশিমুল, কাকিলাকুড়া, সিংগাবরনা ও পৌর শহরের ৭৩জন হতদরিদ্র্য উন্নয়ন দলের মহিলাদের মাঝে ওইসব গো-খাদ্য বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল বারেক। এপির উপজেলা ম্যানেজার সাগর ডি কস্তা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল, প্রোগ্রাম অফিসার জনপল স্কু, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাং ও স্পন্সর সিস্টেম সহকারি অফিসার খ্রিস্টিনা মুক্তা শিকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পন্সর ফিল্ড সুপারভাইজার জাকিয়া পারভিন, আরিফুল ইসলাম, গোলজার হোসেন, সিদ্দিক মিয়া ও আর্জিনা খাতুন, জয়িতা মেরিনা আকতার, শিক্ষক তুশার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়া ও ইউপি সদস্য গোলাম মোস্তুফাসহ স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, শিক্ষক, সাংবাদিক, ইউপি মেম্বার, কমিউনিটি বেইজ অর্গাানইজেশন (সিবিও), সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান (জিও, এনজিও) ও হতদরিদ্র গ্র্যাজুয়েশন দলের সদস্য বৃন্দ্ব।
ওই সময় এপির গঠন করা সংগঠন হতদরিদ্র্য গ্র্যাজুয়েশন দলের সদস্যরা জানান, তারা গরীব। ২৫/২৬ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করার মতো তাদের সামর্থ্য নেই। এ সংস্থার মাধ্যমে দুগ্ধবর্তী গাভীর জন্যে খাদ্য পেয়ে তারা খুশি। তাদের মধ্যে অনেকে বলেন, আমাদের অর্থনৈতিকভাবে আয় করার এটা একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ বলেন, ৭৩জন মহিলাকে গবাদি পশু পালনসহ নানা বিষয়ে প্রশিক্ষণ করানো হয়েছে। এখন তাদের মাঝে বিনামূল্যে দুগ্ধবর্তী গাভীর জন্যে এসব গো খাদ্য বিতরণ করা হচ্ছে। তারা এ গো-খাদ্য পেয়ে আর্থিকভাবে লাভবান হবে।




