ads

রবিবার , ২১ জুলাই ২০১৯ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিজিটাল আইন নিয়ে সাংবাদিকদের বিচলিত হওয়ার কিছু নেই ॥ শেরপুরে ডিআইজি নিবাস চন্দ্র মাঝি

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২১, ২০১৯ ১০:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের বিচলিত হওয়ার কিছু নেই। তিনি ২১ জুলাই রবিবার সকালে শেরপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওই কথা বলেন। ওইসময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে ডিজিটাল আইনের বিষয়বস্তু তুলে ধরেন। সেইসাথে ডিজিটাল আইন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় ‘কল্লাকাটা গুজব’কে কেন্দ্র করে সন্দেহের বশে আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ কর্মকাণ্ড যেন না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে পুলিশ ও সাংবাদিকদের প্রতি আহবান জানান।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জামালপুর পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, রেঞ্জ অফিসের স্টাফ অফিসার (সহকারী পুলিশ সুপার) মাহমুদা শারমিন নেলী, র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফরাদ, ডিআইও-১ আবুল বাশার মিয়া, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম ভুঁইয়া, শহর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!