ads

সোমবার , ৮ জুলাই ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিনিয়র সাংবাদিক হাসান আরেফিন আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৮, ২০১৯ ৬:১৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দৈনিক যুগান্তরের সাবেক বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) প্রাক্তন সভাপতি হাসান আরেফিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। ৮ জুলাই সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে বাসায় বুকে ব্যথা হলে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তার প্রথম জানাজা আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার নিজ গ্রাম জলিসায় মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন সিনিয়র এই সাংবাদিক।

Need Ads
error: কপি হবে না!