ads

শনিবার , ৬ জুলাই ২০১৯ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০১৯ ১১:৩৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে আয়োজিত আন্তঃমাটিয়াকুড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার মাটিয়াকুড়া শিক্ষা ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে স্থানীয় মধ্যমাটিয়াকুড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দক্ষিণ মাটিয়াকুড়া ৩-০ গোলে পশ্চিম মাটিয়াকুড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের আহবায়ক, তরুণ সমাজসেবক এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী।
এ উপলক্ষে ঝিনাইগাতী মহিলা ডিগ্র কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা আকরাম হোসেন সাইদ প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক ওই খেলাটি উপভোগ করেন। খেলায় স্থানীয় পর্যায়ের ৬টি দল অংশ নেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!