স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও এসডিজি বাস্তবায়ন এবং জেলার অগ্রাধিকার কর্মপরিকল্পনা’ বিষয়ক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ ফারুক। ওইসময় তিনি ‘Leaving no one behind’- মন্ত্রে দীক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে ওই সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদ ও নমিতা দেসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সকল সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।




