জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাশ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১ জুলাই সোমবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।
প্রদর্শক মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল হক, গভর্নিং বডির সদস্য একেএম মুফিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাত্র-ছাত্রীদের বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি উদ্বোধন করেন।




