ads

সোমবার , ১ জুলাই ২০১৯ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অসুস্থ এরশাদকে দেখে এলেন কাদের

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০১৯ ২:০৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওবায়দুল কাদের সিএমএইচে যান বলে সাংবাদিকদের জানিয়েছেন জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ জাপার শীর্ষ নেতারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে সোমবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
এর আগে রবিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তে সংক্রমণ বেড়েছে। ফুসফুসে পানি জমেছে। তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন দেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে।
৮৯ বছর বয়সী রাজনীতিক এরশাদ প্রায় বছর খানেক ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। একাদশ নির্বাচনের আগে তিন দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নেন। ভোটের প্রচারে নামতে পারেননি জাপা প্রধান। নির্বাচনের পর শপথ নিতে হুইল চেয়ারে সংসদে যান। গত আট মাস ধরে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে।

Need Ads
error: কপি হবে না!