ads

শুক্রবার , ২৮ জুন ২০১৯ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাবা-ছেলেসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৮, ২০১৯ ৪:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসার অভিযোগে বাবা-ছেলেসহ ৪ জনকে গ্রেফতার করেছে। ২৭ জুন বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার মাঝপাড়া গ্রামের সুলতান মিয়া (৫৫) ও তার ছেলে সোহেল (৩০) এবং চান্দেরনগর কোহাকান্দা গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে পাপন (২৫) ও জামালু রবিদাসের ছেলে গোপাল রবিদাস (২৩)। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে মাদক আইনের নিয়মিত মামলাসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের এসআই ফজলে এলাহীসহ একটি দল উপজেলার মাঝপাড়া গ্রামের সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের মাচার নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬শ পিস ইয়াবা ও ১৫ কেজি গাঁজা উদ্ধার এবং সুলতান ও তার ছেলে সোহেলকে গ্রেফতার করে। এছাড়া রাত ১২টার দিকে ডিবির এসআই নজরুল ইসলামের নেতৃত্বে অপর একটি দল উপজেলার কোহাকান্দা এস হক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের সামনের এলাকায় অভিযান চালিয়ে পাপন ও গোপাল রবিদাসকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ব্যাপারে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় দু’টি পৃথক মামলা দায়ের হয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!