ads

শুক্রবার , ২৮ জুন ২০১৯ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘুষ ছাড়া কনস্টেবল নিয়োগে শেরপুরে ৫০ হাজার লিফলেট বিতরণ উদ্বোধন করলেন পুলিশ সুপার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৮, ২০১৯ ৬:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ঘুষ ছাড়া কনস্টেবল নিয়োগে শেরপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে পুলিশ। সেইসাথে চলছে মাইকিং-প্রচারণা। ২৮ জুন শুক্রবার জেলা পুলিশের তরফ থেকে জেলার প্রতিটি মসজিদ ও পাবলিক প্লেসে ৫০ হাজার লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে সদর উপজেলার গাজীরখামার মসজিদ থেকে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। জুমার খুতবার পূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৩ জুলাই শেরপুর পুলিশ লাইন্স মাঠে নারী ও পুরুষ কনস্টেবল পদে বাছাই পরীক্ষা হবে এবং এরপর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নির্বাচিত করা হবে। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেনে জড়িত হয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, পুলিশের চাকরি পেতে কোনো ঘুষ লাগে না। মাত্র ১০০ টাকার ব্যাংক ড্রাফট ও ৩ টাকার ফরমসহ ১০৩ টাকা খরচায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে। এরপরও কোনো ব্যক্তি বা পুলিশ প্রতারণায় জড়িত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এরপর নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লী ও এলাকাবাসীর মাঝে পুলিশের নিয়োগ সম্পর্কিত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ওইসময় অন্যান্যের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান, ডিআইও-১ আবুল বাশার, গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জেলা শহরের খোয়ারপাড়সহ বেশ কয়েকটি এলাকায় পুলিশ সুপার আজীম জনগণের মধ্যে ওই লিফলেট প্রদান করেন। লিফলেটে বলা হয়েছে, টাউট, প্রতারক অসাধু ব্যক্তিদের প্রলোভনে/ফাঁদে পা দিয়ে কোন প্রকার লেনদেন করবেন না। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ১০০ টাকার চালান ফি ও ৩ টাকা মূল্যের কন্সটেবল ভর্তি ফরম ছাড়া কোন টাকা লাগবে না। এক শ্রেণীর অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রার্থীদের মধ্যে থেকে তুলনামূলক মেধাবী প্রার্থীদের টার্গেট করে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে থাকে। পরবর্তীতে এসব প্রার্থী নিজ যোগ্যতায় চাকরি পেয়ে গেলে সেই চক্র এটিকে নিজেদের সাফল্য দাবী করে। তাই এ প্রতারক চক্র সর্ম্পকে সচেতন থাকুন, এদের ধরিয়ে দিন। এ ব্যাপারে লিফলেটে এসপি, এএসপিসহ ৫ জন পুলিশ কর্মকর্তার মোবাইলে যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান হয়।
এ ব্যাপারে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, পুলিশে নিয়োগ সর্ম্পূণ স্বচ্ছ করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। জেলার গুরুত্বপূর্ণ ৪০টি মসজিদসহ বিভিন্ন পাবলিক প্লেসে ৫০ হাজারের অধিক লিফলেট দু’দিনের মধ্যে বিতরণ করা হবে। নিয়োগ হবে মেধার ভিত্তিতে। কোন প্রকার তদবির কিংবা অর্থ দিয়ে কেউ নিয়োগকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি তারা পুলিশের লোক হয়, তাকেও ছাড় দেওয়া হবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!