স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমজীবীদের নিয়ে ‘রাজসভা’ নামে নির্মাণ কর্মশালা ও স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল ক্যাম্প করেছে কিং ব্র্যান্ড সিমেন্ট। ২৬ জুন বুধবার শহরের খরমপুর নতুন বাজার এলাকায় নির্ঝর কমিউনিটি সেন্টারে ‘স্বপ্ন নির্মাণে সঠিক সিদ্ধান্ত’ শ্লোগানে দিনব্যাপী ওই কর্মশালা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাজসভা কর্মশালায় নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং কিং ব্র্যান্ড সিমেন্টের উৎপাদন, গুণগত মান এবং ভালো ভবন ও স্থাপনা নির্মাণে এ সিমেন্ট ব্যবহারের প্রযোজনীয়তা সম্পর্কে মাল্টিমিডিয়া প্রদর্শন করা হয়।
কর্মশালায় শেরপুর পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মো. মোয়াক্ষির হোসেন প্রধান অতিথি এবং কিং ব্র্যান্ড সিমেন্টের বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক মো. মোক্তার আলী, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ প্রকৌশলী আমির হামজা, এক্সিকিউটিভ শুকদেব হাওলাদার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তারা নির্মাণ শিল্পীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। কিং ব্র্যান্ড সিমেন্টের স্থানীয় পরিবেশক এলবি ট্রেডার্সের স্বত্ত্বাধিকারি আবু হানিফ খোকা মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালা শেষে নির্মাণ শিল্পীদের মধ্যে কিংব্র্যান্ড সিমেন্ট ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্যুইজ বিজয়ী সঠিক উত্তরদাতা ৫ নির্মাণ শিল্পীকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।
রাজসভা শুরুর আগে অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক নির্মাণ শিল্পীর স্বাস্থ্য পরীক্ষার করতে মেডিকেল ক্যাম্প করা হয়। জেলা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ মেডিকেল ক্যাম্পে নির্মাণ শ্রমিকদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষা সহ নানা চেকআপ করে এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়। রাজসভায় স্থানীয় ৭০ জন নির্মাণ শ্রমিক ছাড়াও কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক, ডিলার এবং বিক্রয়কারী ব্যবসায়ী সহ শতাধিক অংশগ্রহণ করেন। পরে উপস্থিত নির্মাণ শ্রমিকদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ, সম্মানী ভাতা প্রদান, আকর্ষণীয় পুরষ্কারের র্যাফেল ড্র ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।




