ads

বৃহস্পতিবার , ২৭ জুন ২০১৯ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট শিক্ষাবিদ সুরুজ্জামান মাস্টার আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৭, ২০১৯ ৪:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সুরুজ্জামান (সুরল) মাস্টার (৭২) আর নেই। তিনি ২৭ জুন বৃহস্পতিবার ভোররাতে জেলা সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। শহরের বাগরাকসা এলাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ইন্টারন্যাশনাল স্কুল শেরপুর (ইংলিশ মিডিয়াম) এর অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি সদর উপজেলার চরশেরপুর নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং নিজ এলাকা নলবাড়ী প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদের কোষাধ্যক্ষসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি সদা হাস্যোজ্জ্বল, সদালাপী ও একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি মা, দ্বিতীয় স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিহা জামান শাপলা তার ছোট মেয়ে, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম তার বড় জামাতা ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস মবিনুজ্জামান মিল্টন তার বড় ছেলে।
শিক্ষাবিদ-সমাজসেবক আলহাজ্ব সুরুজ্জামানের মৃত্যুতে বৃহস্পতিবার সকালে শহরে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, শুভার্থী ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষবারের মতো এক নজর দেখতে বাসায় ছুটে যান। বাদ যোহর মাইসাহেবা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৩টায় গ্রামের বাড়ি নলবাড়ী এলাকায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে শেরপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, মাইসাহেবা জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক নাসরিন রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা এফ.এম.এ সালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!