ads

বুধবার , ২৬ জুন ২০১৯ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৬, ২০১৯ ১:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। ২৬ জুন বুধবার সকালে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ওইসময় র‌্যালিতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদ ও নমিতা দে, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান সোহেল, পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মাদকের কুফল নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!