ads

মঙ্গলবার , ২৫ জুন ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপে সাকিবের রেকর্ড

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৫, ২০১৯ ১:১২ পূর্বাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। সোমবার আফগানিস্তানের বিপক্ষে ৬৯ বলে একটি চারের সাহায্যে ৫১ রান করার মধ্য দিয়ে বিশ্বকাপে এক হাজারী ক্লাবের সদস্য হন সাকিব।
আর এই রান করার মধ্য দিয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস, অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্ক ওয়াহ, পাকিস্তানের সাঈদ আনোয়ারের মতো কিংবদন্তি ক্রিকেটারকে ছাড়িয়ে যান সাকিব।
বিশ্বকাপ ইতিহাসে ১৯তম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশিদের মধ্যে সাকিবের পরে অবস্থান মুশফিকুর রহিমের। বিশ্বকাপে এখন পর্যন্ত তার রান ৭৬২*।
২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে (৪৪৭ রান) পেছনে ফেলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ (২৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারকে টপকাতে সাকিবের প্রয়োজন ছিল ২২ রান।
৪২৫ রান নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রয়োজনীয় ২২ রান তুলে আবার রান সংগ্রহের শীর্ষ স্থান পুনরুদ্ধার করেন সাকিব। অন্যদিকে ব্যক্তিগত ৩৪ রান করে সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১০০০ রানের মালিক হয়েছেন।

Need Ads
error: কপি হবে না!