ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সাথে ‘প্রেসক্লাব ঝিনাইগাতীর’ সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওইসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। তাই তাদের লেখা যেন স্বচ্ছ ও জনকল্যাণমূলক হয়, এটাই আমি আশা করি।
সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, সহ-সভাপতি লোকমান হোসাইন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার, সিনিয়র সাংবাদিক আসাদুল্লাহ সিরাজী, যুগ্ম সম্পাদক মো. জিয়াউল হক, দপ্তর সম্পাদক মনোয়ার উল্লাহ, প্রচার সম্পাদক সারোয়ার সোলায়মান লিটন, কোষাধ্যক্ষ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক মাসুদ রানা কাজল, নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




