স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের উপর হামলার ঘটনায় শেরপুর পৌরসভায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সোমবার দুপুরে পৌর পরিষদ সভাকক্ষে পৌর পরিষদ ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়
পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, কাউন্সিলর রাশেদুল ইসলাম রানা, পৌর সচিব আবু লায়েস মোঃ বজলুল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদুজ্জামান, পৌর কর্মচারী পরিষদের বিদায়ী সভাপতি মুসলিম উদ্দিন প্রমুখ। ওইসময় তারা হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




