ads

শনিবার , ২২ জুন ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হানজালার ‘পুড়ছে স্বপ্নের শহর’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০১৯ ৩:৪৩ অপরাহ্ণ

যখন কাকপক্ষীও জেগে নেই, হেলেদুলে;
মহাসুখে; আবোলতাবোল বকে,
মদ্যপ ফেলে গেছে আস্মিক, বিড়ির আগুন…
জ্বলছে দাউদাউ পুড়ছে স্বপ্নের শহর।

Shamol Bangla Ads

কেউ দেখেনি আমি দেখেছি
দমকলকর্মী অশ্রু ঢেলে দিয়েছে আগুন নেভেনি
আরো জ্বলছে দ্বিগুণ, চিৎকার চেঁচামেচি…
কেউ শোনেনি আমি শুনেছি, নির্জন-চুপিসারে।

সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পুঁজিপতি
ধার-দেনার দুশ্চিন্তায় উন্মাদ…
আর পথ না পেয়ে সাহায্যার্থে শুভার্থিদের সান্নিধ্যে
শুভার্থিগণ ধুর ধুর ভাবাপন্নে খিলে এঁটেছে কপাট।

Shamol Bangla Ads

যখন কোথাও কোন, হলো না ঠাঁই
অভিমানে নির্বাসন নিঃসঙ্গদণ্ড নিজেই নিজেকে দিয়েছে
কয়েকশো বছরের যৌনক্ষুধায় ধুঁকে ধুঁকে
মৃত্যু পথে সৈন্ধববেগে ছুটছে, স্বপ্ন পোড়া যাতনায়…

ঘুরে দাঁড়াতে চেয়েছিল, সামাজিক মর্যাদায়
সমাজবদ্ধ হয়ে বাঁচতে চেয়েছিল,
কেউ শোনেনি সেই আকুতি, কেউ বুঝেনি,
দুর্দিন মানে শুধুই নির্মমতা, অবেহলা, তুচ্ছতাচ্ছিল্য।

Need Ads
error: কপি হবে না!