ads

শনিবার , ২২ জুন ২০১৯ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনয় শিল্পী সংঘ’র সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক নাসিম

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ণ

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সভাপতি পদে অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন অভিনেতা আহসান হাবিব নাসিম ২১ জুন শুক্রবার উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শেষে রাত ৮টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে সেলিম পেয়েছেন ৩২৫ ভোট। তিনি অভিনেতা তুষার খান ও মোহাম্মাদ মিজানুর রহমানকে পরজিত করেছেন। সাধারণ সম্পাদক হিসেবে নাসিম পেয়েছেন ৪২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি পেয়েছেন ৩৫ ভোট।
এদিকে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হন লুৎফর রহমান জর্জ।

সহ-সভাপতি পদে নির্বাচিত তিনজন হলেন- আজাদ আবুল কালাম (৩৪৪), ইকবাল বাবু (২৭৪) ও তানিয়া আহমেদ (২৪৩)। যুগ্ম সাধারণ সম্পাদকের জন্য দুটি পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান (২৮৪) এবং আনিসুর রহমান মিলন (২১৬)।

Shamol Bangla Ads

অর্থ সম্পাদক পদে মোহাম্মাদ নূর এ আলম নয়ন (৩২২), দফতর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম (১৭৭), অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু (২২৯), আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি (২০২), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় (২৪২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল (৩১০) নির্বাচিত হয়েছেন।

নতুন মেয়াদে কমিটির ৭টি কার্য নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- নাদিয়া আহমেদ (৩৬৩), সেলিম মাহবুব (৩৫৫), জাকিয়া বারী মম (২৭৬), বন্যা মির্জা (২৬৮), মনিরা বেগম মেমী (২৪৩), শামস সুমন (২৩৮) ও রাজীব সালেহীন (২২৯)।

এর আগে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সকাল ১০টায় শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ৬০৬ জন ভোটারের মধ্যে এবার ৫১৮ জন ভোটার তাদের রায় প্রদান করেছেন। এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল আলম সবুজ, মাসুম আজিজ ও বৃন্দাবন দাশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!