ads

শুক্রবার , ২১ জুন ২০১৯ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিল থেকে যুবকের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০১৯ ১১:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : শেরপুরে বিলের পানি থেকে হেলাল মিয়া (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ জুন শুক্রবার বিকেলে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের সাতপাকিয়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। হেলাল স্থানীয় চরশ্রীপুর কান্দাপাড়া গ্রামের শরাফত আলীর ছেলে।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুক্রবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলার সাতপাকিয়া বিলের ২০০ গজ ভেতরে পানিতে ভাসমান অবস্থায় হেলালের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি (হেলাল) মানসিক রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি পানিতে ডুবে মারা গেছেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!